রাজশাহীর তানোরে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর বাজারে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বিএনপি কার্যালয়
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজবাড়ীতে জেলা বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যানার, লাইট এবং সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে গেট।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত এক সপ্তাহ ধরে তালা ঝুলছে। এই সময়ে সেখানে দলটির নেতাকর্মীদের আনাগোনাও দেখা যায়নি।
খুলনা মহানগরীর বৈকালী মোড়ে অবস্থিত বিএনপি’র কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বেলা ১২টার দিকে একদল লোক কার্যালয়টিতে আগুন দেয় জানিয়ে এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
রংপুরে বিএনপির কার্যালয়ের পেছন থেকে হরতাল চলাকালীন সময় নয়টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্তসাপেক্ষে বিস্ফোরক আইনে পুলিশ মামলা করবে বলে জানানো হয়েছে।
রাজধানীর কাকরাইলের নাইটএঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে দেয়া হয়েছে ব্যারিকেড। পুরো পল্ট এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলছে।
ঢাকার চন্দ্রিমা উদ্যানের ঘটনার জের ধরে যশোরে বিএনপি কার্যালয়ে হামলা ভাংচুর হয়েছে। এ হামলার জন্যে ছাত্রলীগকে দায়ি করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।